প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

এম মনির চৌধুরী রানা | চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী সংলগ্ন কর্ণফুলী নদীর ‘কালুরঘাট ফেরিঘাট’ এর ইজারা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
গত ১১ মে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি দরপত্র বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন (নং- ৫৯৭৭/২০২৬) দায়ের করা হলে আদালত এই রুল নিশি জারি করেন। ওই বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯— এই তিন অর্থবছরের জন্য কালুরঘাট ফেরিঘাট ইজারা দেওয়ার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দরপত্রের আওতাধীন সকল ইজারা কার্যক্রম আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। একই সাথে বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনকারী মোঃ আরিফ উল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট মোস্তফা কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট